RG Kar Hospital: বেঘোরে কেন মারা গেলেন অরুপ? ফরেন্সিক বিশেষজ্ঞরা কী বলছেন?
যান্ত্রিক ক্রুটির কারণেই আরজি করে লিফট বিভ্রাট। প্রাথমিক অনুসন্ধানে এমনটাই মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। একদিন আগেই দুর্ঘটনাগ্রস্ত লিফটে যান্ত্রিক ক্রটি ধরা পড়েছে। এমনটাই সূত্র মারফত খবর। যে লিফটের ভিতরে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে যে যুবক মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সেটিতে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত কোনও সমস্যা হয়েছিল কিনা, ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিনা, সেন্সর ঠিকঠাকভাবে কাজ করছিল কিনা তা খতিয়ে দেখছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।