ভাইয়ের জন্য ডিম বাঁচানো খুশির হাতে উপহারের বন্যা
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের জয়েন খাঁ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির পড়ুয়া খুশি করের পকেটে ডিম নিয়ে যাওয়ার গল্প তো এখন সকলের ফিডে। ডিম খুশির খুব প্রিয় হলেও খুদে ভাইয়ের মুখের হাসি আরও প্রিয়। খুশি কতটা ভালোবাসে ভাইকে, তাকে জিজ্ঞাসা করেছিলেন স্যর। জবাবে খুশি বলে, ‘খুউউব, আমি ভাইকে ভালোবাসি, চটকাই ও।’