নিম্নচাপের ফাঁড়া কাটলেও আজ কয়েক পশলায় ভিজতে হতে পারে
নিম্নচাপের ফাঁড়া কাটল দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ছত্তিসগড় হয়ে ছোট নাগপুর মালভূমির কাছে ক্রমশ দুর্বল হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের উপরে এই নিম্নচাপের আর কোনও প্রভাব নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তবে কয়েক পশলা বৃষ্টিতে থমকাতে হতে পারে আপনাকে।
কী পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। কোথাও কোথাও আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। উড়ো মেঘে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের পূর্বাভাস কী
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি
আজ ও শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার, রবিবার উত্তরবঙ্গের এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিকে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি বা দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
FAQ
দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব কি কেটে গিয়েছে?
হ্যাঁ, বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হয়ে ছত্তিসগড়ের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের উপর আর কোনও প্রভাব নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে থেকে কমবে?
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে?
আজ ও শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
শনি-রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দার্জিলিং ও কালিম্পঙে কী সতর্কতা রয়েছে?
সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে, সঙ্গে কোচবিহারেও একই সতর্কতা কার্যকর।
কলকাতায় আজকের আবহাওয়া কেমন থাকবে?
কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া?
কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, তবে মেঘলা আকাশ ও উড়ো মেঘে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।