Indian Sailors Trapped: প্রাণের কোনও গ্যারান্টি নেই! কৃ্ষ্ণসাগরে বিরাট বিপদে ১৩ ভারতীয় নাবিক, কাতর আর্জি উদ্ধারের | 13 Indian Sailors trapped in Black Sea near Ukraine Port as Attack Continues - 24 Ghanta Bangla News
Home

Indian Sailors Trapped: প্রাণের কোনও গ্যারান্টি নেই! কৃ্ষ্ণসাগরে বিরাট বিপদে ১৩ ভারতীয় নাবিক, কাতর আর্জি উদ্ধারের | 13 Indian Sailors trapped in Black Sea near Ukraine Port as Attack Continues

Spread the love

এই জাহাজেই আটকে ভারতীয় নাবিকরা।Image Credit: X

কিভ:  কৃষ্ণ সাগরে বড় বিপদে ভারতীয় নাবিকরা। ইউক্রেনের  চর্নোমর্স্ক বন্দরের কাছে অন্তত ১৩ জন নাবিক আটকে রয়েছেন একটি কার্গো ভেসেলে। কৃষ্ণসাগরে পণ্যবাহী জাহাজের উপরে চলা ড্রোন ও মিসাইল হামলার জেরেই আটকে রয়েছেন ভারতীয় নাবিকরা। তাদের প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বক্ষণ আতঙ্কে রয়েছেন তারা যে এই বুঝি মিসাইল বা ড্রোন আক্রমণ হল!

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেনের যে যুদ্ধ শুরু হয়েছে, তা এখনও চলছে। এখন স্থলভাগ থেকে সরে এসে জলভাগে যুদ্ধ শুরু হয়েছে। কৃষ্ণসাগরে লাগাতার ড্রোন-মিসাইল হামলা হচ্ছে পণ্যবাহী জাহাজের উপরে। এমনই একটি জাহাজ, এমভি আমির বর্তমানে ইউক্রেনের  চর্নোমর্স্ক বন্দরে দাঁড়িয়ে আছে। জাহাজে মোট ১৫ জন ক্রু সদস্য রয়েছেন, যাদের মধ্যে ১৩ জনই ভারতীয়। তাদের পরিস্থিতি খুবই খারাপ।

জানানো হয়েছে, ওই জাহাজের আশেপাশে লাগাতার মিসাইল ও ড্রোন হামলা চলছে। জাহাজের ক্রু-রা ক্রমাগত আতঙ্কে ভুগছেন। ভারত সরকার, জাহাজ মালিক, যে দেশের পণ্য রয়েছে ওই জাহাজে-সকলকেই অনুরোধ করা হয়েছে যে আটকে থাকা ওই ক্রু-দের যেন সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হয়। ইতিমধ্যে ওই জাহাজের ভিডিয়োও সামনে এসেছে।

তবে এখনও বিদেশ মন্ত্রক বা শিপিং কোম্পানির তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ইউক্রেনের দক্ষিণ উপকূলে সম্প্রতি লাগাতার হামলা হচ্ছে। গত সপ্তাহেও কৃষ্ণসাগরে হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়। এরপরই সোমবার ভারত সরকার ইউক্রেনেক রাষ্ট্রদূত ওলেক্সান্দর মিকোলায়োভিচ পোলিশচুককে তলব করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *