ফাঁকিবাজি বন্ধ, কোচবিহার পুরসভার কর্মীদের উপরে নজর রাখবেন প্রশাসক - 24 Ghanta Bangla News
Home

ফাঁকিবাজি বন্ধ, কোচবিহার পুরসভার কর্মীদের উপরে নজর রাখবেন প্রশাসক

Spread the love

এই সময়, কোচবিহার: ‘মাস্টারমশাই… আপনি কিছু দেখেননি। তপন সিনহার ‘আতঙ্ক’ ছবিতে অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়ের মুখে এই অব্যর্থ সংলাপ আজও অনেকের মুখে মুখে ফেরে। কেউ অপকর্ম করে কিংবা কাজে ফাঁকি দিয়েও পার পেয়ে যান কারণ, কর্তারা নানা কারণে মুখে কুলুপ এঁটে থাকেন। দেখেও না-দেখা করে দেন। ফলে আক্ষরিক অর্থেই ‘মাস্টারমশাই’ কিছু দেখেন না। কিন্তু এ বার সেই দিন শেষ। কারা কাজে ফাঁকি দিচ্ছেন, কতটা ফাঁকি দিচ্ছেন, নিয়মিত অফিসে আসছেন কি না- এ সবই এ বার নজরে থাকবে ‘মাস্টারমশাই’ থুরি কোচবিহার পুরসভার প্রশাসক কুণাল নন্দীর। সোমবার তিনি কাজে যোগ দিয়ে রীতিমতো বুঝিয়ে দিয়েছেন, মাস্টারমশাই সব দেখছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *