Anti-paper leak bill Passed: বিরোধীদের ওয়াক আউট, লোকসভায় ধ্বনিভোটে পাশ হল প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী আইন | Parliament Update: Anti paper leak bill passed in Lok Sabha in Voice Vote Amid Opposition Walk out - 24 Ghanta Bangla News
Home

Anti-paper leak bill Passed: বিরোধীদের ওয়াক আউট, লোকসভায় ধ্বনিভোটে পাশ হল প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী আইন | Parliament Update: Anti paper leak bill passed in Lok Sabha in Voice Vote Amid Opposition Walk out

Spread the love

লোকসভায় পাশ প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল।Image Credit: PTI

নয়া দিল্লি: প্রশ্ন ফাঁস ইস্যুতে সরগরম সংসদ। আজ বিরোধীদের হই-হট্টগোলের মাঝেই লোকসভায় পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল। আজ বিরোধীরা সংসদের লোকসভা থেকে ওয়াকআউট করেন, সেই সময় ধ্বনিভোটে পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল (Public Examination (Prevention of Unfair Means) Amendment Bill, 2026)।

নিট প্রশ্নপত্র ফাঁসের পরই দেশ জুড়ে বিক্ষোভ-আন্দোলন শুরু হয়। দিল্লির যন্তর মন্তরে অনশন, বিক্ষোভ শুরু করে ককরোচ জনতা পার্টি। দেশের ছাত্র-যুবরাও এই আন্দোলনে যোগ দেন। এরপরই চাপের মুখে কেন্দ্রীয় সরকার প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। জানানো হয়, পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট ২০২৪- এ সংশোধন করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। সেই অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সংশোধনী বিলে অনুমোদনও দেওয়া হয়। এরপর সংসদে বিল পেশ করা হয়। আজ লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে এই বিল পাশ করানো হয়। বিল নিয়ে আলোচনা চলছিল সংসদে। বিল পেশের সময় বিরোধী সাংসদরা ওয়াক আউট করেন।

নতুন বিলে প্রশ্নপত্র ফাঁসে জেলের সাজা আরও বাড়ানো এবং আর্থিক জরিমানার কথা বলা হয়েছে। বর্তমানে প্রশ্ন ফাঁসের অপরাধে তিন থেকে পাঁচ বছরের জেল এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এই জরিমানার অঙ্ক বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। যদি পরিকল্পিতভাবে প্রশ্নফাঁস করা হয়, তাহলে অপরাধীদের ৫ থেকে ১০ বছরের জেল ও ন্যূনতম ১ কোটি টাকা জরিমানা করা হতে পারে। যদি কেউ অপরাধের অভিযোগ না জানান, তাহলে তাদেরও ১ কোটি টাকা জরিমানা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *