কফিনের নাগরিকদের মতো: অয়ন চৌধুরীর নতুন কবিতার বই
বই এর নাম – কফিনের নাগরিকদের মতো
লেখক – অয়ন চৌধুরী
প্রকাশনা সংস্থা – হাওয়াকল পাবলিশার্স
মূল্য – ২৫০ টাকা
কবিতার ঘর
‘প্রাত্যহিক’ থেকেই এই বইয়ের কবিতাগুলির সূচনা। আধুনিকতার বোধ, ভাষা-কারুকার্য, ও দৃশ্যকল্প তৈরির কৌশলে তৈরি হয়েছে এক সুররিয়ালিস্টিক জগৎ। দুই ভাগে বিভক্ত এই বইয়ের কবিতাগুলি প্রথম অংশে ‘ঘর’ বা ‘আশ্রয়’-কে আধুনিক জীবনের অনুষঙ্গে আত্মানুসন্ধান করেছে। দ্বিতীয় অংশের প্রতিটি কবিতা বিদেশি লেখকের উদ্ধৃতি দিয়ে শুরু হয়েছে। তার পরে আধুনিক সময়ের নৈরাশ্য ও সম্পর্কের ভেতর পরতে পরতে জমে থাকা ভাবনার খননে নেমেছে। সামাজিক ট্যাবু-র বেড়াজাল পেরিয়ে এই অংশে কবি ফিরে গিয়েছেন শরীর ও যৌনতায়, আধুনিকতার চিহ্নগুলিকে শরীর দিয়ে, অভিজ্ঞতা দিয়ে বিনির্মাণ করতে চেয়েছেন।