ফের মিছিল বাম–গেরুয়া শিবিরের, জারি বাগযুদ্ধও
এই মিছিলের শেষে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘পুলিশের যথেচ্ছ গ্রেপ্তারি বন্ধ করতে হবে। সমস্ত মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। কারা দেশদ্রোহী? ছাত্রদের দিকে একে–৪৭ যারা (বিহারের পুলিশ অফিসার) তাক করেছে, তারা দেশদ্রোহী। আরএসএস–বিজেপি দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’ এসএফআই নেত্রী ঐশী ঘোষের খোঁজে দিল্লির একে গোপালন ভবনে পুলিশের হাজিরা নিয়েও সরব হয়েছে বাম ছাত্ররা। তবে এবিভিপির কলকাতা মহানগরের সম্পাদক স্বাধীন হালদারের সাফ কথা, ‘বাম ছাত্র সংগঠনকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, লিংডো কমিশনের সুপারিশ মেনে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হলে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবিভিপি বিপুল ভোটে জিতবে।’ দুই শিবিরের মধ্যে বাগযুদ্ধ চললেও এই মিছিলগুলি ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।