ছাড় চেয়ে চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে
সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানান, চিঠিতে লেখা হয়েছে — ২০১০–এ টেট বাধ্যতামূলক হওয়ার আগে সরকারি বিজ্ঞপ্তির ভিত্তিতে নিযুক্ত নন-টেট শিক্ষক-শিক্ষিকাদের স্বার্থরক্ষায় সংসদের চলতি অধিবেশনে সংশোধনী বিল আনা হোক। যাতে এঁদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক না হয়। এই টিচারদের চাকরি, বেতন, পেনশন ইত্যাদি সুযোগ–সুবিধে সুরক্ষিত হোক আইনের মাধ্যমে। আরএসএস অনুমোদিত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের (এবিআরএমএস) স্কুলশিক্ষা শাখার সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক মঙ্গলবার বলেন, ‘লক্ষ লক্ষ শিক্ষক–শিক্ষিকার চাকরির অনিশ্চয়তা কাটাতে দলমত নির্বিশেষ সমস্ত সাংসদকে উদ্যোগী হওয়ার আবেদনে চিঠি দিয়েছি।’