স্ত্রীকে খুনের দৃশ্য ভিডিয়ো কল করে বাবা-মাকে দেখানোর অভিযোগ, গ্রেপ্তার স্বামী
স্ত্রীকে ঝুলিয়ে খুন
পুলিশ সূত্রে খবর, নিহতের নাম ভাগ্যশ্রী জিগালুর (২৩)। অভিযুক্ত স্বামীর নাম প্রবীণ জিগালু। রবিবার সন্ধ্যায় এ কর্নাটকের বাগলকোট (Bagalkot) জেলায় খুন হন জিগালু। অভিযোগ, গালাগালি গ্রামের বাড়িতে স্ত্রীকে কাঠের গুঁড়ি দিয়ে আঘাত করার পর তাঁকে ঝুলিয়ে দেন প্রবীণ। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ করতেন প্রবীণ। এই সন্দেহের বশেই তাঁকে হত্যা করেন তিনি।