দ্বাদশ জ্যোতির্লিঙ্গ: রিঙ্কি সামন্তের নতুন ভ্রমণ ও ধর্মীয় বই
বই এর নাম – দ্বাদশ জ্যোতির্লিঙ্গ
লেখক – রিঙ্কি সামন্ত
প্রকাশনা সংস্থা – অনুপমা প্রকাশনী
মূল্য – ৪০০ টাকা
শিবক্ষেত্র
পুণ্যভূমি ভারতের অসংখ্য শৈবক্ষেত্রের মধ্যে বারোটি জ্যোতির্লিঙ্গ রূপে শিব-শক্তি বিশেষ ভাবে জাগ্রত রয়েছে বলে মানুষের বিশ্বাস। দর্শন কিংবা পরিক্রমা করতে না পারলেও তাঁর মাহাত্ম্য শুনলেও অশেষ মঙ্গল হয় বলে মনে করেন বহু মানুষ। সেই জ্যোতির্লিঙ্গ দর্শনের অভিজ্ঞতার ফসল এই বই। বারোটি জ্যোতির্লিঙ্গের উৎপত্তি নিয়ে চমকপ্রদ পৌরাণিক কাহিনি, নানান অলৌকিক ঘটনার সঙ্গে মিলেমিশে থাকা মানুষের মুখে মুখে ফেরা কথা। তার সঙ্গে যুক্ত হয়েছে ভ্রমণ সংক্রান্ত তথ্যের সম্ভার। পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর লেখা মুখবন্ধ বইটিকে অন্য মাত্রা দেবে। সব মিলিয়ে ভ্রমণ তথা দেশের মানুষের মধ্যে মহাদেব নিয়ে বিশ্বাস ও লোককথার সন্ধান দেবে এই বই।