গোখরো তাড়াতে গিয়ে অন্য গোখরোর ছোবল, চাঞ্চল্য ধূপগুড়িতে - 24 Ghanta Bangla News
Home

গোখরো তাড়াতে গিয়ে অন্য গোখরোর ছোবল, চাঞ্চল্য ধূপগুড়িতে

Spread the love

এই সময়, ধূপগুড়ি: বাঁশের মাচা বেঁধে এক বিঘা জমিতে বরবটি (লং বিন) চাষ করেছেন ধূপগুড়ির পশ্চিম মাগুরমারির বাসিন্দা বছর পঁয়তাল্লিশের দীনবন্ধু রায়। বাজারে বিক্রির জন্য সেই আনাজ তুলতে মঙ্গলবার সাতসকালে গিয়েছিলেন জমিতে। পকেটে থাকা মোবাইলে গান চালিয়ে বরবটি ছিড়তে শুরু করেছেন সবে, দেখলেন, হাত খানেক দূরে ফণা তুলে পূর্ণবয়স্ক গোখরো! প্রাণ বাঁচাতে মাঠে পড়ে থাকা বাঁশের ছোট টুকরো নিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করেন। কে জানত, সেই বাঁশের ভেতরে লুকিয়ে রয়েছে আর এক বিপদ! আচমকা বাঁশের মাঝের ফাঁকা অংশে লুকিয়ে থাকা আর একটি সাপ বেরিয়ে এসে মুহূর্তে ছোবল মারে তাঁর হাতে। দীনবন্ধুর চিৎকারে ছুটে আসেন মাঠের অন্য কৃষকরা। দ্রুত তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, যে সাপ তাঁকে ছোবল মেরেছিল, একটি কৌটোয় ভরে হাসপাতালে নিয়ে যান তাঁর আত্মীয় কৃষ্ণ সরকার। সাপ দেখে হাসপাতালের অন্য রোগীরা চিৎকার শুরু করেন। স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি সামাল দিয়ে রোগীর চিকিৎসার ব্যবস্থা করেন। হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের কয়েক জন বকাঝকা করলেও নিজের কাজের পিছনে যুক্তি দিয়েছেন কৃষ্ণ। তাঁর বক্তব্য, ‘কী সাপে কামড়েছে জানলে দ্রুত চিকিৎসা শুরু হবে। তাই সঙ্গে করে নিয়ে এসেছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *