‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, অর্থ বরাদ্দ করল রাজ্য
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ৯ থেকে ১৭ অগস্ট মহকুমা, ব্লক ও পুর এলাকায় প্রভাত ফেরি, সাইকেল এবং ই-বাইক মিছিল করতে হবে। স্কুল-কলেজে স্বাধীনতা সংগ্রামীদের উদ্ধৃতি ও ‘বন্দে মাতরম্’-এর পঙ্ক্তি দেওয়ালে লিখতে হবে। সব সরকারি দপ্তর, জেলা প্রশাসন, কলকাতা পুরসভা, পঞ্চায়েত, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং যুব সংগঠনের তরফে সাধারণ মানুষের যোগদান নিশ্চিত করতে হবে। সমবেত কণ্ঠে গাইতে হবে ‘বন্দে মাতরম্’।