Sudip Banerjee Poster: ‘নয়না দিদির বরটা…’, সুদীপের ছবি দেওয়া পোস্টারে নিজেদের নাম দেখে কী বলছেন তাপস-কুণাল | Controversy over Sudip Banerjee’s Poster in Kolkata in the name of Kunal Ghosh and Sudip Banerjee
কলকাতা: এনসিপিআই-তে মিশে যাওয়ার পর এবার সুদীপ বন্দ্যোপাধ্য়ায়দের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা বাড়ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গেও বৈঠক সেরে ফেলেছেন তিনি। সুদীপদের রাজনৈতিক ভবিষ্যৎ যখন চর্চায়, তারই মধ্য়ে সুদীপের নামে পড়ল পোস্টার। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) ছবি দিয়ে ‘চোর’, ‘বেইমান’ বলে পোস্টার পড়েছে। আর তাৎপর্যপূর্ণভাবে সেই পোস্টারের তলায় লেখা আছে তাপস রায় ও কুণাল ঘোষের নাম।
মঙ্গলবার সকাল থেকে উত্তর কলকাতার লেবুতলা এলাকায় একাধিক জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। তালতলা বাস স্টপ, বঙ্গবাসী কলেজ, এজেসি বোস কলেজ, ক্রিক রো সহ বেশ কয়েকটি জায়গায় একটি পোস্টার দেখা যায়। পোস্টারে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। তলায় লেখা, ‘বেইমান আর চোর টা, নয়না দিদির বরটা’। পোস্টারের তলায় লেখা, ‘প্রচারে: তাপস রায়, কুণাল ঘোষ।’
খুব স্বাভাবিকভাবেই ওই দুই নাম দেখলেই দুই বিধায়কের নামই মাথায় আসে। বেলেঘাটার তৃণমূল (কালীঘাটপন্থী) বিধায়ক কুণাল ঘোষ ও মানিকতলার বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। সুদীপের সঙ্গে এই দুই নাম জুড়ে যাওয়ার যথেষ্ট কারণও আছে।
সবিস্তারে আসছে…