Soham Chakraborty: এবার বড় ফ্যাসাদে পড়ে গেলেন সোহম চক্রবর্তী, দায়ের FIR | FIR Logged against Soham Chakraborty in charu market police station - 24 Ghanta Bangla News
Home

Soham Chakraborty: এবার বড় ফ্যাসাদে পড়ে গেলেন সোহম চক্রবর্তী, দায়ের FIR | FIR Logged against Soham Chakraborty in charu market police station

Spread the love

কলকাতা: অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী এবং অর্ঘ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা আত্মসাত, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার  অভিযোগ উঠল। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) অভিযোগ দায়ের হয়েছে। হুগলির আরামবাগের বাসিন্দা তথা ‘সোনম মুভিজ’ (SONOM MOVIES)-এর কর্ণধান ও ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম এই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন থানায়।

অভিযোগ, ২০২১ সালের ২৯ জুলাই ‘মানিকজোড়’ (MANIKJOR) নামে একটি বাংলা সিনেমা তৈরির জন্য সোহম চক্রবর্তীর সঙ্গে লিখিত চুক্তি স্বাক্ষর করেন ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম। সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী ৬৮,০০,০০০ (৬৮ লক্ষ) টাকা বিনিয়োগ করেন।অভিযোগকারীর দাবি, টাকা নেওয়া হলেও বছরের পর বছর পার হয়ে গেলেও ছবিটির কোনও শুটিং, প্রি-প্রোডাকশন বা কোনও কাজ শুরু করা হয়নি। এমনকী, বিনিয়োগ করা অর্থও ফেরত দেওয়া হয়নি।

আরও অভিযোগ, এরপর টাকা ফেরতের জন্য গত ২ ফেব্রুয়ারি একটি আইনি নোটিস (Legal Notice) পাঠানো হয়। অভিযোগ, সেই আইনি নোটিস পাওয়ার দিনই বিকেলে ‘সাউথ সিটি মল’-এর লোয়ার বেসমেন্টে অর্ঘ্য চট্টোপাধ্যায় অভিযোগকারীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ করেন এবং টাকা ফেরতের দাবি জানালে চরম পরিণতির হুমকি দেন।

অভিযোগকারী জানিয়েছেন, যে সময় এই ঘটনা সেই সময় সোহম চক্রবর্তী তৎকালীন ক্ষমতাসীন দলের বিধায়ক হওয়ার জন্য ভয়ে আইনি পদক্ষেপ করতে পারেননি। অভিযোগপত্রে সোহম চক্রবর্তী ও অর্ঘ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)-র অধীনে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক আত্মসাত ও হুমকির অভিযোগে অবিলম্বে এফআইআর (FIR) রুজু করার জন্য চারু মার্কেট থানার কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *