C V Ananda Bose: সাক্ষর করেছেন পাঁচটি বিল, পার্থ-মানিকের বিরুদ্ধে ইডিকে দিয়েছেন সবুজ সংকেত! হাসপাতালে বসেও কাজেই 'ডুবে' ছিলেন রাজ্যপাল - Bengali News | West Bengal Governor C V Ananda Bose Resumes Duties After Hospital Discharge - 24 Ghanta Bangla News
Home

C V Ananda Bose: সাক্ষর করেছেন পাঁচটি বিল, পার্থ-মানিকের বিরুদ্ধে ইডিকে দিয়েছেন সবুজ সংকেত! হাসপাতালে বসেও কাজেই ‘ডুবে’ ছিলেন রাজ্যপাল – Bengali News | West Bengal Governor C V Ananda Bose Resumes Duties After Hospital Discharge

Spread the love

রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit source: নিজস্ব চিত্র

কলকাতা: রাজভবনে ফিরেই আগের মতো কাজে ‘মন’ বসালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। টানা চিকিৎসাধীন থাকার পর দিন দশেক আগেই রাজভবনে ফিরেছেন তিনি। একটু একটু করে শুরু করেন কাজ। সূত্র বলছে, আবার নিজের আগের কর্মতৎপরতাতেই ফিরে এসেছেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বিধিনিষেধ রয়েছে। কিন্তু তা সঙ্গেই নিয়েই কাজেও মন বসিয়েছেন রাজ্যপাল। তবে এখনই কোনও দূরপাল্লার ভ্রমণ বা জিরো গ্রাউন্ডে নেমে পর্যবেক্ষণের কাজে যাবেন না সিভি আনন্দ বোস। সংযমী হয়ে শরীরকে আরও একটু সুস্থ হওয়ার সময় দেবেন।

উল্লেখ্য, গত এপ্রিলের শেষের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কমান্ড হাসপাতালে ভর্তি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর আর্টারি বা ধমনীতে ব্লকেজ ধরা পড়েছে বলেই সেই সময় জানা গিয়েছিল চিকিৎসকদের তরফে। প্রয়োজন পড়ে তড়িঘড়ি অস্ত্রপচারের। সূত্রের খবর, বাইপাসের ধারের কোনও এক বেসরকারি হাসপাতালেই হয়েছে সেই অস্ত্রপচারের কাজ। এরপর মে মাসের ঠিক মাঝামাঝি সময় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজভবনে ফেরেন তিনি।

জানা গিয়েছে, চিকিৎসাধীন অবস্থাতেও কাজ থেকে বিরতি নেননি রাজ্যপাল। হাসপাতালে বসেই খোঁজ নিয়েছেন রাজ্যের। পর্যালোচনা করেছেন গুরুত্বপূর্ণ বিল। এই সময়কালে মোট পাঁচটি বিল, যথাক্রমে, পশ্চিমবঙ্গ টাউন অ্যান্ড কান্টি (পরিকল্পনা ও উন্নয়ন) (সংশোধন) বিল, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও ভাড়াটিয়া ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, পশ্চিমবঙ্গ কর ট্রাইব্যুনাল (সংশোধন) বিল,পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন (সংশোধন) বিল ও হাওড়া পৌর কর্পোরেশন (সংশোধন) বিলে অনুমোদন দিয়েছেন।

এছাড়াও হাসপাতালে বসেই রাজ্যপাল পার্থ চট্টোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একটি ইডি মামলায় প্রসিকিউশনে অনুমোদন দিয়েছেন। রাজভবন সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই জনগণের সঙ্গে সরাসরি সংলাপের বিশেষ উদ্যোগ ‘আমনে সামনে’ আবার চালু হয়েছে। আগ্রহী নাগরিকরা ইমেল, পোস্ট মাধ্যমে যোগাযোগ করে পুনরায় নিজেদের বক্তব্য সরাসরি রাজ্যপালকে জানাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *