CJP Protest: নিট বিক্ষোভ নিয়ে সব মামলা প্রত্যাহার কেন্দ্রের, বিজ্ঞপ্তি জারি বিহার, অসমে, মুক্তি দেওয়া হবে ধৃতদেরও | Bihar, Assam Withdraw NEET Protest Cases After CJP Warning, Centre Fulfils Assurance - 24 Ghanta Bangla News
Home

CJP Protest: নিট বিক্ষোভ নিয়ে সব মামলা প্রত্যাহার কেন্দ্রের, বিজ্ঞপ্তি জারি বিহার, অসমে, মুক্তি দেওয়া হবে ধৃতদেরও | Bihar, Assam Withdraw NEET Protest Cases After CJP Warning, Centre Fulfils Assurance

Spread the love

নয়া দিল্লি: প্রতিশ্রুতি মতোই নিট বিক্ষোভ নিয়ে সব মামলা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবারের মধ্যে প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল সিজেপি(CJP Protest) । তারপর থেকেই মামলা তুলে নিতে শুরু করে একের পর এক রাজ্য। আগেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বিহার সরকার (Bihar Government)। এবার সেই একই পথে হেঁটে একে একে অসম (Assam), রাজস্থানও (Rajasthan) সব মামলা তুলে নিয়েছে। ভবিষ্যতেও কোনও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির 

মঙ্গলবারের মধ্যে প্রতিশ্রুতি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সিজেপি দাবি করেছিল, কেন্দ্রের প্রতিশ্রুতি সত্ত্বেও আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ বন্ধ হয়নি। দলের দাবি, এখনও ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে এবং ভলান্টিয়ারদের ওপর নজরদারি চালানো হচ্ছে। হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয়, মামলা যে তুলে নেওয়া হচ্ছে, সেই বিষয়ে প্রতিশ্রুতির লিখিত চুক্তি দেওয়া হয়নি সরকারের তরফে। মঙ্গলবারের মধ্যে যদি তা না দেওয়া হয়, তাহলে আবারও তাঁরা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।

মামলা তুলল বিহার, অসম

সিজেপির এই হুঁশিয়ারির পরই বিহার সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই জানানো হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হচ্ছে। জানানো হয়, ধৃত আন্দোলনকারীদেরও ছেড়ে দেওয়া হবে। অসম সরকারের তরফে জানানো হয়, ধৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কোনও আইনি পদক্ষেপ করবে না। মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর কোনও আইনি পদক্ষেপ করা হবে না বলেও আশ্বস্ত করা হয়। পরে রাজস্থানের তরফেও একই প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তবে, ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলেও দাগি আসামি-দের বিরুদ্ধে তদন্ত জারি রাখছে পুলিশ। অন্যদিকে, বিহারের সিওয়ানে প্রতিবাদকারীদের উপর AK47 থেকে গুলি ছোড়ার অভিযোগে এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। দিল্লির কনট প্লেসে পেলেট গান ব্যবহার করার অভিযোগে এক RAF জওয়ানের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত শুরু করেছে সিআরপিএফ।

প্রতিশ্রুতির পরও একাধিক প্রতিবাদকারীকে আটক এবং গ্রেফতার করে রাখা হয়েছে বলে গতকাল অভিযোগ করেন সিজেপির নেতারা। বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বলের বাসভবনে সাংবাদিক বৈঠক করে জানান, প্রয়োজন হলে আজ মঙ্গলবার থেকে ফের আন্দোলনের ডাক দেওয়া হবে। তবে, সরকারি বিজ্ঞপ্তি জারির পর আপাতত আশ্বস্ত সিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট

এদিকে, দিল্লির সিজেপি বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছেন দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার। সূত্রের খবর, পুলিশের উপর আক্রমণ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মোট ২৮৭৩ জন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। ২০ জুলাই পার্লামেন্ট অভিযানের সময় আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১০১ জনের বিরুদ্ধে পূর্বে খুনের মামলার অভিযোগ আছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো থেকে অপরাধীদের চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। খতিয়ে দেখা হয়েছে সিসিটিভি ফুটেজ। ব্যবহার করা হয়েছে ফেসিয়াল রেকগনেশন সিস্টেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *