Mamata Banerjee: 'তৃণমূলের বাড়ি ভাঙলে RSS-এর কেন নয়?' প্রশ্ন তুললেন মমতা - Bengali News | Mamata banerjee 'If Trinamool's house is broken, why not RSS?' Mamata raised the question - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘তৃণমূলের বাড়ি ভাঙলে RSS-এর কেন নয়?’ প্রশ্ন তুললেন মমতা – Bengali News | Mamata banerjee ‘If Trinamool’s house is broken, why not RSS?’ Mamata raised the question

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

কলকাতা: ফুটপাতের হকার উচ্ছেদ থেকে শুরু করে অবৈধ পার্কিং লট, সব নিয়ে বৃহস্পতিবারও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন জমি দখল নিয়ে বিস্ফোরক কথা বললেন মমতা। ‘তৃণমূলের বাড়ি ভাঙলে RSS-এর কেন নয়?’ প্রশ্ন তুললেন মমতা। রাজ্যের একাধিক প্রান্ত সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতা-বিধায়কদের তিরস্কার করেন মুখ্যমন্ত্রী।

সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি জমি কিন্তু মিউটেশন করানো। গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে, খোঁজ নেওয়ার নির্দেশ। কোনও একটা দল, পুকুর ভরাট করে তিন তলা বাড়ি করে নিয়েছে। বাড়িটা RSS-এর।” মমতা প্রশ্ন করেন,  “তৃণমূলের বাড়ি ভাঙলে, আরএসএসের কেন না? বিক্রমগড়ে তো প্রায় শুনতে পাচ্ছি, এই দখল করছে, এটা কি ছেলের হাতের মোয়া হয়ে গিয়েছে? আমি একা বকবক করব?”

জমি দখলের অভিযোগ নিয়ে সোমবারও সরব হয়েছিলেন মমতা। ডাবগ্রামে জমি দখলের চেষ্টা ও এক ব্যক্তিকে খুনের হুমকির অভিযোগে তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার জমি দখলের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বললেন, “দেখলেন তো ডাবগ্রামের তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতার করিয়ে দিয়েছি। আমি গ্রেফতারির নির্দেশ দিয়েছিলাম। ” পাশপাশি কাউন্সিলরদেরকেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ” যে কাউন্সিলরের এলাকায় এই সব হবে তাঁকে গ্রেফতার করতে হবে।”

এরপরই আবার ‘লুঠের টাকা’ নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কাঠগড়ায় বিজেপি। মুখ্যমন্ত্রী বলেন, “লোকাল মাফিয়ারা, বালি মাফিয়া, জমি মাফিয়া ওরা সব করে খাচ্ছে, আমি কেন বদনামটা নেবো? ওরা ডান হাতে টাকা নিচ্ছে, বাঁ হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে। আমার দরকার পড়ে না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *