Abhishek-Mahua Moitra: অভিষেকের বক্তব্যের সময় তুমুল উত্তেজনা, বিজেপিকে থামাতে গেলেন | Abhishek Banerjee speech on anti paper leak bill Mahua Moitra supports
নয়া দিল্লি: পেপার লিক বন্ধ করতে বিলে সংশোধনী আনছে কেন্দ্র। আজ, মঙ্গলবার সেই বিল নিয়ে চলছে আলোচনা। একে একে বলছেন বিরোধীরা। বিলের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) বক্তব্য রাখতে উঠতেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। থামাতে ওঠেন সাংসদ মহুয়া মৈত্র। বিজেপির সাংসদদের বারবার চুপ করতে বলেন তিনি। পরে সব পক্ষকে থামিয়ে পরিস্থিতি সামাল দেন স্পিকারের আসনে থাকা সাংসদ দিলীপ সাইকিয়া।
ডায়মন্ড হারবারের সাংসদ এদিন বিলের সমর্থনে বলতে উঠতেই হট্টগোল শুরু হয়ে যায়। তখনই সরব হন তৃণমূল সাংসদ মহুয়া। উঠে চিৎকার করে বলতে থাকেন, “ওদের থামতে বলুন। দেখুন আদতে কে আলোচনা চায় না। ওরা ডিসটার্ব করছে।” বিজেপি সাংসদদের দিকে দেখিয়ে স্পিকার বলেন, “দেখুন ওঁরা সবাই বসে আছে। আপনি দাঁড়িয়ে কথা বলতে পারেন না। বসুন।” এরপর অভিষেক ফের বলতে শুরু করতেই আবারও উত্তাল হয়ে ওঠে সংসদ কক্ষ। ফের উঠে দাঁড়ান মহুয়া। স্পিকার সেই সময় মহুয়াকে থামানোর চেষ্টা করেন। মহুয়া না বসায়, স্পিকার বলতে থাকেন, ‘আপনি বসুন।’ পরে বিজেপি সাংসদদের থামানোর পর পরিস্থিতি আয়ত্তে আসে।
অভিষেক বলেন, “২০২৪-এ বিল এনে এখনই সংশোধনী আনতে হচ্ছে। এটা লজ্জার। পরীক্ষার্থীরা স্বচ্ছতা চায়। বিল কোনও সমাধান নয়। এই বিল বলে দিচ্ছে এনডিএ ব্যর্থ হয়েছে।”
সবিস্তারে আসছে…