Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR
সেবাশ্রয় নিয়ে দফায় দফায় অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হেলথ ক্যাম্পের চিকিৎসকদের মান নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। এ বার খোদ সাংসদের চিকিৎসা নিয়েই উঠল বড়সড় অভিযোগ। জাল মেডিক্যাল নথি তৈরি করে, তথ্য গোপন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে অভিযোগ রাজীব সরকার নামে এক ব্যক্তি।