ব্রিটিশ রাজনীতিতে দু’দলের প্রাধান্য কি শেষ? - 24 Ghanta Bangla News
Home

ব্রিটিশ রাজনীতিতে দু’দলের প্রাধান্য কি শেষ?

Spread the love

দু’বছর আগের সাধারণ নির্বাচনে স্টার্মার-এর লেবার দল পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৪১১টি আসন পেয়েছিল। তুলনায় রিফর্ম মাত্র পাঁচটি। তবে, সে বার ভোট বিভাজনের পরিসংখ্যান অনুযায়ী রিফর্ম প্রায় ১৫ শতাংশ ভোট পেয়েছিল, লেবার ৩৪ ভাগ আর ঋষি সুনকের কনজ়ারভেটিভ দল ২৪ শতাংশ।

ব্রিটিশ সংসদের নির্বাচনে, ভারতের মতোই, যে কোনও আসনে জিততে হলে কোনও প্রার্থীকে অন্যদের তুলনায় বেশি ভোট পেতে হয়, সংখ্যাগরিষ্ঠতা বা ৫১ শতাংশ ভোট না পেলেও চলে। এই পদ্ধতিটির নাম ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’, সামাজিক চয়নতত্ত্ব বা সোশ্যাল, চয়েস থিয়োরি-র পরিভাষায় ‘প্লুরালিটি রুল’। এই পদ্ধতি অনুযায়ী, বহুমুখী প্রতিযোগিতা হলে বিজয়ী প্রার্থী শতকরা হিসেবে কম ভোট পেয়েও সহজেই নির্বাচিত হতে পারে। এখন ব্রিটেনের যা চিত্র, তাতে ছয়-সাতটি দলের লড়াইতে রিফর্ম সহজেই যে কোনও আসন জেতার ক্ষমতায় আছে।

ভিন্নধর্মী বিকল্প নির্বাচনের ব্যবস্থা হলে তুলনামূলক ভাবে এত কম সমর্থন িনয়ে জয়লাভ সম্ভব হতো না। যেমন, ভোটসংখ্যার আনুপাতিক হারে আসন ভাগ করলে, গঠনটাই আলাদা হয়ে যেত। তা হলে ২০০৪ সালে রিফর্ম ইউকে সংসদে তা হলে শতকরা ১৫ ভাগ, মানে প্রায় ১০০টি আসন পেত। এ রকমই একটা পদ্ধতি ২০১০ সালে কনজ়ারভেটিভ-লিবারেল ডেমোক্র্যাট কোয়ালিশন সরকার প্রস্তাব করেছিল— ‘অল্টারনেটিভ ভোটিং’। এই প্রস্তাবনার উপর সে বারে গণভোট হয়েছিল। লিবারেল ডেমোক্র্যাটরা চাইলেও তাঁরা গণভোটে হেরে যান, বিকল্প ব্যবস্থা চালানোর চিন্তা মুলতুবি রাখতে হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *