শহরে আবাসন কেনার আগ্রহ দেশে সর্বোচ্চ
এর প্রেক্ষিতে কলকাতার অবস্থান বিশেষ উল্লেখযোগ্য। রিপোর্টে বলা হয়েছে, কলকাতা, আমেদাবাদ, পুনে এবং গ্রেটার নয়ডায় ৭৫ লক্ষ টাকার কম দামের আবাসনের প্রতি ক্রেতাদের আগ্রহ সব চাইতে বেশি। তুলনামূলক কম দামে বাড়ি পাওয়ার সুযোগ, উন্নত পরিকাঠামো এবং কর্মসংস্থানের বিস্তার প্রথম বাড়ি কিনতে চলেছেন এমন ক্রেতাদের কাছে এই শহরগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে কলকাতায় সাধ্যের মধ্যে দামের আবাসন বাজার এখনও বেশ পোক্ত, যা শহরের আবাসন বাজারকে অন্যান্য মেট্রো শহরগুলির থেকে আলাদা করে তুলেছে।
অন্য দিকে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুরুগ্রাম এবং নয়ডার মতো শহরে ১.৫ কোটি টাকা থেকে ৩ কোটি টাকার প্রিমিয়াম আবাসনের চাহিদা দ্রুত বাড়ছে। তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসার, বেশি আয়ের পরিবারের সংখ্যা বৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রার চাহিদা এই বাজারের চালিকাশক্তি। তবে অতি বিলাসবহুল আবাসনের প্রধান কেন্দ্র হিসেবে এখনও মুম্বই, গুরুগ্রাম এবং নয়াদিল্লিই নিজেদের অবস্থান ধরে রেখেছে।