পড়ুয়াদের জন্য আইনি লড়াইয়ে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা কপিল সিবালের
আন্দোলন স্থগিত করার কথা ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া হামলা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তবে আন্দোলন শেষ হতেই সরকার প্রতিবাদীদের নিশানা করতে পারে, এই আশঙ্কা করছে ককরোচ জনতা পার্টি (CJP)। এই কারণেই আইনি সহায়তা দেওয়ার জন্য একটি তহবিল তৈরির ঘোষণা করেছে তারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল নিজে এই তহবিলে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সোমবারই এই কথা জানিয়েছেন তিনি।