দেব আনন্দ-পুত্র সুনীল আনন্দ প্রয়াত
বলিউডে ফের শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের একমাত্র পুত্র অভিনেতা ও প্রযোজক সুনীল আনন্দ প্রয়াত। রবিবার (২৬ জুলাই) লন্ডনের একটি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭০ বছর। ২০১১ সালে যে হাসপাতালে দেব আনন্দের মৃত্যু হয়, সেখানেই প্রয়াত হলেন সুনীল। ২৬ জুলাই সকালে হৃদ্রোগে আক্রান্ত হন সুনীল আনন্দ।