FIR against Abhishek Banerjee: একই ছাদের নীচে আলাদা আলাদা ‘ক্ষতিপূরণ’! ২৫০ কোটির দুর্নীতির অভিযোগে ফের FIR অভিষেকের বিরুদ্ধে | FIR against Abhishek Banerjee filed at Bishnupur, South 24 pgs, for corruption of 250 crore
বিষ্ণপুর: মামলা আর নোটিসের ভারে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও বাড়ির স সামনে হাজির হচ্ছে ইডি, কখনও সিআইডি, আবার কখনও তালা ভেঙে ভিতরে প্রবেশ করছে পুলিশ। এই পরিস্থিতির মধ্যে আবারও একটি এফআইআর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। নিজের সংসদীয় এলাকা, যেখানে প্রায় ৭ লক্ষ ভোটের মার্জিনে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই এবার বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ২৫০ কোটির দুর্নীতির অভিযোগে হল এফআইআর।
২০২০ সালের আমফান পরবর্তী ত্রাণে ডিবিটি (DBT)-র মাধ্যমে বাড়ি তৈরির জন্য ২০ হাজার টাকা ও ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য ৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। অভিযোগপত্রে দাবি, পোর্টালে একাধিক পাকাবাড়িকে ক্ষতিগ্রস্ত হিসেবে দেখিয়ে টাকা ছাড় হয়েছে। একই ছাদের তলায় একাধিক ব্যক্তিকে আলাদা আলাদা করে টাকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমনকী ওই টাকা পাওয়ার জন্য কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে।
সবিস্তারে আসছে…