ক্যাগ রিপোর্ট: করোনাকালে দুর্নীতি স্বাস্থ্য পরিকাঠামোয় - 24 Ghanta Bangla News
Home

ক্যাগ রিপোর্ট: করোনাকালে দুর্নীতি স্বাস্থ্য পরিকাঠামোয়

Spread the love

গত শুক্রবার বিধানসভায় পেশ হয়েছে ক্যাগ রিপোর্ট। তাতে উম্পুনের সময়ে তৎকালীন রাজ্য সরকারের ত্রাণ বিলিতে বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এ বার ২০২৪–এর সেই ক্যাগ রিপোর্টে আরও দেখা গিয়েছে, ‘পিএম কেয়ার্স’ তহবিল এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অর্থে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে যে পিএসএ বা ‘প্রেশার সুইং অ্যাডসর্পশন’ অক্সিজেন উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছিল, তার ৫৭ শতাংশই অডিটের সময় পর্যন্ত হয় অকেজো অথবা তখনও চালু হয়নি। মোট ৭৫টি অক্সিজেন প্লান্টের মধ্যে মাত্র ৩২টি ২০২৩–এর ডিসেম্বর পর্যন্ত চালু ছিল। বাকি ৪৩টি প্লান্টের কী হল, কেন চালু করা হলো না, সেই বিষয়ে কিছুই জানা যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *