Parliament-Opposition Parties: 'ছররা গুলি চালানোর অনুমতি কে দিয়েছিল?', প্রশ্ন রাহুলের, 'ককরোচ'রা বাড়ি ফিরলেও কেন্দ্রকে ছাড়ছে না বিরোধীরা | Centre to Bring New Bill on Paper Leak Today in Parliament, Rahul Gandhi Questions Who Gave Orders to Use Pellet Guns - 24 Ghanta Bangla News
Home

Parliament-Opposition Parties: ‘ছররা গুলি চালানোর অনুমতি কে দিয়েছিল?’, প্রশ্ন রাহুলের, ‘ককরোচ’রা বাড়ি ফিরলেও কেন্দ্রকে ছাড়ছে না বিরোধীরা | Centre to Bring New Bill on Paper Leak Today in Parliament, Rahul Gandhi Questions Who Gave Orders to Use Pellet Guns

Spread the love

সংসদে আজও সুর চড়াবে বিরোধীরা।Image Credit: PTI

নয়া দিল্লি: এক সপ্তাহ ধরে সংসদে কার্যত অচলাবস্থা চলার পর আজ হাইভোল্টেজ অধিবেশন (Parliament Assembly)। আজ, সোমবারই সংসদে পেশ হতে চলেছে প্রশ্নপত্র ফাঁস রুখতে সংশোধনী বিল। এদিকে, বিরোধীরাও তাদের আক্রমণ শানাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নিট প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক ইস্যুতে আক্রমণ করবে তারা।

নিট প্রশ্নপত্র ফাঁস ঘিরে দেশজুড়ে ছাত্র-যুবদের আন্দোলন বিরাট রূপ নিয়েছিল দিল্লির যন্তর মন্তরে। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দেন যে প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া ব্যবস্থা করা হবে। আগে যে আইন ছিল, তাতে সংশোধন করে আরও কঠোর আইন আনা হবে। এই বিলের নাম দ্য পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট ২০২৪ (The public examinations (prevention of unfair means) act 2024)। এতে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা ও ৫ থেকে ১০ বছরের জেলের বিধান দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিল সবুজ সঙ্কেত পেয়েছে। আজ সংসদে এই সংশোধনী বিল পেশ করা হবে। চলতি সপ্তাহেই লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাস করাতে বদ্ধপরিকর সরকার।

এই বিল পেশের সময় বিরোধীরা হট্টগোল করলে, বিরোধীরা শিক্ষা পরিকাঠামো সংস্কারে বাধা দিচ্ছে বলে প্রচার শুরু করবে বিজেপি। এমনটাই তাদের স্ট্র্যাটেজি।

অন্যদিকে, দিল্লিতে ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন তুলে নিলেও, এই ইস্যুকে সহজে ছাড়ছে না বিরোধীরা। তারা সংসদেও প্রশ্নফাঁস এবং সংসদ অভিযানে ছাত্র-ছাত্রীদের উপরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া নিয়ে সরব হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে একটি খোলা চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানে তিনি প্রশ্ন করেছেন, সংসদ অভিযানের দিন (২০ জুলাই) ছাত্রদের উপরে পেলেট গান বা ছররা গুলি ব্যবহার করেছিল পুলিশ। এই পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? তিনি আরও প্রশ্ন করেছেন যে সাধারণ পোশাকে লাঠি হাতে ছাত্র-ছাত্রীদের মারছিল কারা? ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ অত্যাচারের এই যাবতীয় প্রশ্নের জবাব দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন এই মর্মে।

এই দাবিতেই আজ লোকসভায় আলোচনার দাবি জানাবে কংগ্রেস-সহ বিরোধীরা। ইতিমধ্যেই একাধিক মুলতবি প্রস্তাব জমা পড়েছে সংসদের দুই কক্ষে। সকাল ১০টায় ইন্ডিয়া ব্লকের সংসদীয় দলের নেতাদের বৈঠকে ফ্লোর কো-অর্ডিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *