Medinipur: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, শিবের মাথায় জল ঢালার আগেই দুই বন্ধুর এক সঙ্গে জলে ডুব, তারপরই... | Shiv Devotee Drowns in Shilabati River During Shravan Ritual in Garbeta - 24 Ghanta Bangla News
Home

Medinipur: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, শিবের মাথায় জল ঢালার আগেই দুই বন্ধুর এক সঙ্গে জলে ডুব, তারপরই… | Shiv Devotee Drowns in Shilabati River During Shravan Ritual in Garbeta

Spread the love

মেদিনীপুর: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। বন্ধুবান্ধবের সঙ্গে গিয়েছিলেন শিবের মাথায় জল ঢালতে। তার আগে নদীতে নেমেছিলেন স্নান করতে। তাতেই মর্মান্তিক দুর্ঘটনা। এক সঙ্গেই ডুব দেন দু’জনে। কিন্তু তারপর আর খোঁজ মেলে না তাঁদের। জলে তলিয়ে যান তাঁরা।  মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গড়বেতার কান্তোড় এলাকায়। শিলাবতী নদী থেকে জল তুলতে নেমে জলে ডুবে নিখোঁজ হন দুই শিবভক্ত। মৃত যুবকের নাম মিলন দাস (২৮)।

ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার করা হলেও, অন্য এক জনের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, এদিন শ্রাবণের দ্বিতীয় সোমবারে কান্তোড়নাথের মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে গড়বেতা থেকে সাতজনের একটি ভক্তের দল শিলাবতী নদীতে স্নান ও জল তুলতে নামে। সেই সময় আচমকাই জলের তোড়ে সাতজনই নদীতে তলিয়ে যান।

ঘটনার পরই স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় পাঁচজনকে দ্রুত জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ নিখোঁজ দুই যুবকের মধ্যে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।  তবে এখনও অপর এক ভক্ত নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে শিলাবতী নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *