Lindsay Street Mystry: ভরদুপুরে লাশ উদ্ধারে বিশাল পুলিশবাহিনী, স্নিফার ডগ আনার তোড়জোড়, ধর্মতলায় সেই বস্তা খুলতেই যা বেরল... | Body Suspected Inside Sack Sparks Panic on Kolkata’s Lindsay Street, Police Launch Probe - 24 Ghanta Bangla News
Home

Lindsay Street Mystry: ভরদুপুরে লাশ উদ্ধারে বিশাল পুলিশবাহিনী, স্নিফার ডগ আনার তোড়জোড়, ধর্মতলায় সেই বস্তা খুলতেই যা বেরল… | Body Suspected Inside Sack Sparks Panic on Kolkata’s Lindsay Street, Police Launch Probe

Spread the love

দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যImage Credit: TV9 Bangla

কলকাতা: সোমবার বেলা আড়াইটে। সোমবার ব্যস্ততম দিন। জনবহুল লিন্ডেস স্ট্রিট। হঠাৎ রাস্তায় ধারে একটা বস্তা। বস্তার মুখ দড়ি দিয়ে বাঁধা। প্রকট গন্ধ ছড়াচ্ছিল চতুর্দিকে। উল্কাগতিতে খবর ছড়ায়। জড়ো হতে থাকেন আশপাশের দোকানিরা। সন্দেহ হতে থাকে, বস্তার ভিতর দেহ রয়েছে। খবর যায় পার্কস্ট্রিট থানায়। পুলিশও চলে আসে। পুলিশও প্রাথমিক ছানবিনে মনে করে, বস্তার মধ্যে দেহ কয়েছে।

এবার শুরু হয় বস্তা উদ্ধারের তোড়জোড়। খবর দেওয়া হয় ডিসপোজাল টিমকেও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় স্নিফার ডগ্কেও হয়তো আনা হতে পারত। খোলা হয় বস্তার মুখ। আর তাতে রীতিমতো চক্ষু চড়কগাছ সকলের।

বস্তার ভিতর থেকে বেরিয়ে আসে কুকুরের মুখ। আসলে বস্তায় দেহ ছিল বটে, কিন্তু সেটি কুকুরের। পুলিশ জানিয়েছে, একটি বিদেশি কুকুরের দেহ বস্তায় ভরে মুখ দড়ি দিয়ে বেঁধে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছিল। সম্ভবত কুকুরটি আগেই মারা গিয়েছে, তারপর দেহ এভাবে ফেলে যাওয়া হয়েছে রাস্তায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বস্তার মুখ ছিল দড়ি দিয়ে বাঁধা। দেহটি উদ্ধার করা হয়েছে।  কুকুরের দেহটি শেষকৃত্যের ব্যবস্থা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *