১২ ঘণ্টার ধর্মঘটে অ্যাপ ক্যাব-শূন্য হাওড়া স্টেশন, চরম ভোগান্তি যাত্রীদের
অন্যদিকে ক্যাব চালকদের একাংশের দাবি, অ্যাপ সংস্থাগুলি তাঁদের অংশের টাকা ক্রমশ কমিয়ে দিচ্ছে। এর ফলে আদতে গাড়ি চালিয়ে তাঁদের পকেটে টাকা থাকছে না। অন্যদিকে চালকদের কমিশন, ইনসেন্টিভ-সহ একাধিক বিষয় নিয়েও অভিযোগ রয়েছে তাঁদের। বার বার অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ না করায়, বাধ্য হয়ে ধর্মঘটের রাস্তায় তাঁরা নেমেছেন বলে জানিয়েছেন।