সপ্তাহের শুরুতেই বৃদ্ধি দেশের শেয়ার বাজারে
পতনের রেশ কাটিয়ে সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। এ দিন বাজার খোলার ১৫ মিনিটের মধ্যে সেনসেক্স বেড়েছে ৫৭৩ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ। নিফটি৫০ বেড়েছে ১৬৭ পয়েন্ট বা ০.৭০ শতাংশ। মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সগুলিরও বৃদ্ধি হয়েছে। প্রায় সমস্ত সেক্টরাল ইনডেক্স পজ়িটিভে রয়েছে সোমবারের আর্লি ট্রেডিংয়ে।