PM Narendra Modi: 'হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে', নিট প্রশ্ন ফাঁস নিয়ে বিল পেশের আগে বড় বার্তা প্রধানমন্ত্রীর | PM Modi Announces Task Force Led by Nandan Nilekani to Reform India's Exam System - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: ‘হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে’, নিট প্রশ্ন ফাঁস নিয়ে বিল পেশের আগে বড় বার্তা প্রধানমন্ত্রীর | PM Modi Announces Task Force Led by Nandan Nilekani to Reform India’s Exam System

Spread the love

নয়া দিল্লি:  প্রশ্ন ফাঁস রুখতে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আরও কড়া কেন্দ্র। নিট (Neet) নিয়ে আগামিকালই সংসদে বিল পেশ করতে চলেছে সরকার। তার আগে ফের ভিডিয়ো বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Naremdra Modi)। তিনি জানান, দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কারে এবার হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্স (Task Force) গঠন করা হচ্ছে। এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন ইনফোসিসের (Infosys) সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। দেশের পরীক্ষা ব্যবস্থা আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে এই বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বার্তা

এক্স হ্যান্ডেলে ভিডিয়ো বার্তায় মোদী জানান, বিশেষ টাস্কফোর্সটি ভারতের বর্তমান পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করবে এবং কীভাবে সেটিকে আরও উন্নত করা যায়, সেই বিষয়ে সুপারিশ-সহ একটি বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবে। মোদী জানান, নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্সের রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলিকে কীভাবে আরও নির্ভরযোগ্য করে তোলা যায়, তার ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিতীয় ভিডিয়ো বার্তা মোদীর

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বন্ধুরা, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই ভারত সরকার ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ করছে। যারা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজ জেলে রয়েছে। আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করেছি। আগামীকাল সংসদেও কঠোর আইনি বিধান-সহ বিল পেশ করে নতুন আইন আনার দিকে এগোচ্ছি।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *