Credit Card Rules: ক্রেডিট কার্ডে বাড়ি ভাড়া দিচ্ছেন? ভুল করছেন না তো? ব্যবহারের আগে জেনে নিন নিয়ম | Paying House Rent with Credit Card? Know the Hidden Charges, Benefits and Risks Before You Do - 24 Ghanta Bangla News
Home

Credit Card Rules: ক্রেডিট কার্ডে বাড়ি ভাড়া দিচ্ছেন? ভুল করছেন না তো? ব্যবহারের আগে জেনে নিন নিয়ম | Paying House Rent with Credit Card? Know the Hidden Charges, Benefits and Risks Before You Do

Spread the love

নয়া দিল্লি: অনেকেই এখন ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করেন। জামাকাপড়ের শপিং হোক বা ফোন কেনার ক্ষেত্রে যেমন ক্রেডিট কার্ড (Credit Card Rules) ব্যবহার করা হয়। তেমনই অনেকে আবার ক্রেডিট কার্ড দিয়ে এখন বাড়িভাড়াও দিচ্ছেন। একাধিক মোবাইল অ্যাপ ও পেমেন্ট প্ল্যাটফর্ম এই সুবিধা দেয়। এতে হাতে কিছুটা সময় পাওয়া যায়, আবার কোনও কোনও ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাকও মেলে। তবে সবসময় কি এতে লাভ হয়? বিশেষজ্ঞদের মতে, সব ক্ষেত্রে খুব একটা লাভ হয় না। তাই ক্রেডিট কার্ডে বাড়ি ভাড়া (House Rent) দেওয়ার আগে এর সুবিধা ও অসুবিধা কী, জেনে নেওয়া প্রয়োজন।

ক্রেডিট কার্ডে বাড়ি ভাড়া দিলে অতিরিক্ত ফি

ক্রেডিট কার্ডে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই থার্ড-পার্টি অ্যাপ বা পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়। এই প্ল্যাটফর্মগুলি সাধারণত ০.৫ শতাংশ থেকে ২ শতাংশ বা তারও বেশি কনভিনিয়েন্স ফি নেয়। এছাড়া অনেক ব্যাঙ্ক এখন বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাকও দেয় না। ফলে আগের মতো এই সুবিধা আর ততটা লাভজনক নাও হতে পারে।

কখন লাভজনক হতে পারে?

ধরা যাক, প্রতি মাসের ১ তারিখে বাড়ি ভাড়া দিতে হয়, কিন্তু আপনার বেতন আসে ৫ বা ৬ তারিখে। সেক্ষেত্রে ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া লাভজনক হতে পারে। এতে কারও কাছ থেকে ধার নিতে হবে না বা জরুরি সেভিংসও ভাঙতে হবে না। তবে শর্ত একটাই। ক্রেডিট কার্ডের বিল নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করতে হবে। তা হলে কোনও সুদ দিতে হবে না।

ঋণ নয়

বিশেষজ্ঞদের মতে, ক্রেডিট কার্ডকে ঋণ নেওয়ার উপায় হিসেবে নয়, বরং পেমেন্টের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত। প্রতি মাসে পুরো বিল সময় মতো মিটিয়ে দিলে ঠিকঠাক ক্যাশ ফ্লো থাকে এবং কিছু ক্ষেত্রে রিওয়ার্ডের সুবিধাও পাওয়া যায়।

সব ব্যাঙ্কের নিয়ম এক নয়

ক্রেডিট কার্ডে বাড়ি ভাড়া দেওয়ার আগে নিজের ব্যাঙ্ক ও কার্ডের নিয়ম ভালোভাবে জেনে নিন। কিছু ব্যাঙ্ক এই ধরনের লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট দেয়, আবার অনেক ব্যাঙ্ক কোনও সুবিধাই দেয় না। কোথাও কোথাও অতিরিক্ত চার্জও কাটা হয়। তাই পেমেন্টের আগে হিসাব করে দেখুন, আপনি যে সুবিধা পাবেন, তা অতিরিক্ত ফি-র তুলনায় সত্যিই লাভজনক কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *