আসছে 'অ্যানিম্যল' ছবির সিক্যুয়েল, মুক্তি নিয়ে কী বললেন রণবীর কাপুর? - Bengali News | Ranbir kapoor drops major hint on animal sequel confirms animal park is in the works - 24 Ghanta Bangla News
Home

আসছে ‘অ্যানিম্যল’ ছবির সিক্যুয়েল, মুক্তি নিয়ে কী বললেন রণবীর কাপুর? – Bengali News | Ranbir kapoor drops major hint on animal sequel confirms animal park is in the works

রণবীর কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘অ্যানিম্যল’ মুক্তির পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরছে বারবার, এই ছবির সিক্যুয়েল কি আদতেও আসছে? সেই জল্পনার মাঝেই বড় ইঙ্গিত দিলেন স্বয়ং রণবীর কাপুর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘অ্যানিম্যল’ এর সিক্যুয়েল ‘অ্যানিম্যল পার্ক’ নিয়ে পরিকল্পনা চলছে এবং প্রজেক্টটি বাস্তবায়নের দিকেই এগচ্ছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যল’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। ছবির শেষ অংশে পোস্ট-ক্রেডিট সিনের মাধ্যমে দর্শকদের জন্য সিক্যুয়েলের ইঙ্গিত রাখা হয়েছিল। সেই থেকেই ‘অ্যানিম্যল পার্ক’ নামটি নিয়ে শুরু হয় আলোচনা। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন রণবীর নিজেই।

অভিনেতা জানান, ‘অ্যানিম্যল পার্ক’ নিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে তাঁর নিয়মিত আলোচনা চলছে। তবে এখনই শুরু হচ্ছে না শুটিং। অভিনেতার কথায়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা বর্তমানে অন্য একটি বড় প্রজেক্টে ব্যস্ত রয়েছেন, সেই কাজ শেষ না হলে ‘অ্যানিম্যল পার্ক’র কাজ শুরু সম্ভব নয়। তবে সব ঠিক থাকলে ২০২৭ সালে শুরু হতে পারে ছবির শুটিং।

রণবীর আরও জানান, সিক্যুয়েলের গল্পকে আরও বড় করে ভাবা হচ্ছে। নির্মাতারা তাড়াহুড়ো না করে সময় নিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে চান, যাতে ছবিটির সাফল্যের মান বজায় থাকে। এই কারণেই ছবির কাজ শুরু করতে কিছুটা দেরি হচ্ছে।

এর পাশাপাশি উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। সুত্রের খবর,’অ্যানিম্যল পার্ক’-এ রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। অর্থাৎ ছবিতে তিনি নায়ক এবং খলনায়ক উভয় ভূমিকাতে অভিনয় করতে পারেন।
যদিও এই বিষয়ে ছবির নির্মাতাদের কাছ থেকে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। ‘অ্যানিম্যল’ ছবিটি মুক্তির পর যেমন প্রশংসা পেয়েছিল, তেমনই তার হিংসাত্মক দৃশ্য ও চরিত্রের উপস্থাপনা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল । সেই অভিজ্ঞতা মাথায় রেখেই ছবির সিক্যুয়েলে গল্প ও চরিত্র গঠনের দিকে বিশেষ নজর দিচ্ছেন নির্মাতারা। ‘অ্যানিম্যল পার্ক’ যে আসছে, তা প্রায় নিশ্চিত। তবে সিক্যুয়াল আশার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *