হরমুজ়ে সামুদ্রিক মাইনে আঘাত, তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ - 24 Ghanta Bangla News
Home

হরমুজ়ে সামুদ্রিক মাইনে আঘাত, তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ

Spread the love

হরমুজ় প্রণালীতে বিপদের মুখে পড়েছে আরও একটি বাণিজ্যিক জাহাজ। সামুদ্রিক মাইনে আঘাতের জেরে বিস্ফোরণ হলো তেলবাহী ট্যাঙ্কারে। ইরানের তমনিম নিউজ়ের প্রতিবেদন অনুসারে, রবিবার বিস্ফোরণের পরেই আগুন লেগে যায় জাহাজটিতে। ওমানের কাছাকাছি জলসীমায় ডুবে যাচ্ছে সেটি। ওই জাহাজটির নাবিক ও কর্মীদের উদ্ধারে যৌথ অভিযান শুরু করেছে ওমান ও আমেরিকা। ওই প্রণালীতে নির্ধারিত পথে যাওয়ার জন্য জাহাজগুলিকে সতর্ক করেছিল ইরান। নির্ধারিত পথ থেকে সরে গেলে পরিণাম ভোগ করতে হবে জাহাজগুলিকে বলেও সতর্ক করা হয়। অনুমোদিত পথ ছেড়ে যাওয়ার কারণেই জাহাজটিতে মাইনের আঘাত লেগেছে বলেও দাবি করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *