বিশ্বকাপের পর ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনাল্দোর, বিক্রি হয়ে যাচ্ছে আল নাসের - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপের পর ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনাল্দোর, বিক্রি হয়ে যাচ্ছে আল নাসের

Spread the love

চরম আর্থিক সংকটের কারণে আল নাসরের গ্রীষ্মকালীন দলবদলে কী প্রভাব পড়েছে?

বিশাল ঋণের কারণে আল নাসেরের বর্তমান দলবদল পুরোপুরি থেমে গিয়েছে। রিয়াল মায়োর্কার মিডফিল্ডার সামু কোস্টার সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়া সত্ত্বেও অর্থের অভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হয়নি। এছাড়া উইঙ্গার আব্দুলরহমান ঘরিবের চুক্তি নবায়নও বিশ বাঁও জলে আটকে রয়েছে।

আল নাসেরকে আর্থিক সংকট থেকে বাঁচাতে পিআইএফ (PIF)-এর তিন দফা পরিকল্পনা কী?

পিআইএফ ক্লাবটির বর্তমানে ক্লাবের আর্থিক ক্ষমতায় কিছু বিধিনিষেধ জারি করেছে। যারমধ্যে রয়েছে নিজস্ব আয় ছাড়া নতুন খেলোয়াড় কেনা যাবে না। দ্বিতীয়ত, আয় বাড়ানো ও খরচ কমাতে অতিরিক্ত আর্থিক, বাণিজ্যিক ও আইনি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়ত, ক্লাবের আংশিক বা পূর্ণাঙ্গ মালিকানা বিক্রির পথ খোলা রাখা হয়েছে।

আল নাসের কি সত্যিই কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি হতে চলেছে?

সৌদি সংবাদমাধ্যম ‘আরিয়াদিয়া’-র রিপোর্ট অনুযায়ী, আল নাসের কেনার জন্য ইতিমধ্যেই পিআইএফ দুটি বড় প্রস্তাব পেয়েছে। তবে পুরো ক্লাব বিক্রি না করে তারা মূলত আংশিক অংশীদারিত্ব বা ‘পার্শিয়াল টেকওভার’-এর দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে।

কেন হঠাৎ এত বড় আর্থিক দেনার মুখে পড়ল আল নাসের?

গত মরসুমে বেশ কিছু বড় আকারের চুক্তি, খেলোয়াড়দের আকাশছোঁয়া বেতন এবং দুর্বল আর্থিক সিদ্ধান্তের কারণেই মূলত আল নাসেরের ঘাড়ে এই ৮০০ মিলিয়ন সৌদি রিয়ালের পর্বতপ্রমাণ দেনা চেপেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *