জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ঝোড়ো ইনিংসে ইতিহাস বৈভবের
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে ৪২ রান করে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল বৈভব সূর্যবংশী। তবে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ছন্দে ফিরল সে। রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলল ১৫ বছর বয়সি এই ব্যাটার। সেঞ্চুরি মিস করলেও গড়ে ফেলল অনন্য নজির। ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে দু’টি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলে ফেলল সে। ICC-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়ল বৈভব।