Dilip Ghosh on CJP protest: 'ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা চলছে', আন্দোলনকারীদের পরিণতি কেমন হবে বলে দিলেন দিলীপ | Minister Dilip Ghosh Comment on CJP protest like bangladesh and nepal - 24 Ghanta Bangla News
Home

Dilip Ghosh on CJP protest: ‘ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা চলছে’, আন্দোলনকারীদের পরিণতি কেমন হবে বলে দিলেন দিলীপ | Minister Dilip Ghosh Comment on CJP protest like bangladesh and nepal

Spread the love

আন্দোলনকারীদের তীব্র কটাক্ষ দিলীপের
Image Credit: Tv9 Bangla and PTI

কলকাতা: নিট (NEET) পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগ। প্রতিবাদে দিল্লির যন্তর-মন্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’। এর জেরে বিগত বেশ কয়েকদিন ধরে তপ্ত রয়েছে দিল্লি। সম্প্রতি তাদের সংসদ চলো অভিযান ঘিরেও বিতর্ক তৈরি হয়। এই আবহের মধ্যে CJP-র আন্দোলনকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। আন্দোলনকারীদের বিদেশি শক্তির পেশাদার পুতুল বলে কটাক্ষ। ভারতকে বাংলাদেশ,পাকিস্তান বানানোর চেষ্টা চলছে বলে দাবি দিলীপের। কিন্তু এতে কোনও লাভ হবে না বলেও মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী।

গত সোমবার থেকে বিক্ষোভকারীরা সংসদ অভিযান শুরু করেছে। আবার এই বিষয় নিয়ে সংসদে আলোচনা চেয়েছে বিরোধীরা। পাশাপাশি সরকারও রাজি হয়েছে এই নিয়ে আলোচনায়। সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “সহজ টার্গেট হল পার্লামেন্ট অধিবেশন। ওই সময় ওখানে প্রেস মিডিয়া বেশি থাকে। দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা।”

তাঁর দাবি, পাকিস্তান-বাংলাদেশ-নেপালে যেমন গণআন্দোলন হয়েছিল, বিরোধীরা সেই একই পরিস্থিতি ভারতে তৈরি করতে চাইছে। তিনি বলেন, “পাকিস্তান বা বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। নেপাল বা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা চলছে। আগেও সফল হয়নি। এবারও সফল হবে না। কৃষক আন্দোলনের মতো পরিণতি হবে। একই লোক…এরা যাঁরা কৃষক আন্দোলন করে, এরাই ছাত্র আন্দোলন করে, এরাই আবার মহিলা আন্দোলন করায়।”

কিছু বিদেশি শক্তি মদত দিচ্ছে বলে অভিযোগ দিলীপ ঘোষের। তিনি বলেন, “এরা হল পেশাদার বিদেশি লোকদের কাঠের পুতুল। তাই উৎপাত করবে। ভুলে যাবেন না সরকার মোদী এবং অমিত শাহের। যথাসময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। বেশি কড়া সিদ্ধান্ত নিলে সেটাকে আবার হাতিয়ার করা হবে। এদের পাশে মানুষ নেই, জনতা নেই, ভোটে হেরে যায়। তারপর ওইখানে লাফালাফি করে।” বিদেশের দালাল বলে তীব্র কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী বলেন, “বিদেশের দালাল ওরা। প্রথমে যাঁরা আন্দোলন করতে এসেছিল, এখন তাঁরাও বুঝতে পারছে তাঁদের বোড়ে হিসেবে ব্যবহার করা হচ্ছে।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *