ঐতিহ্যের ভিত ধরে রেখে নতুন প্রজন্মের সঙ্গে সংযোগের মন্ত্র রাহুলের - 24 Ghanta Bangla News
Home

ঐতিহ্যের ভিত ধরে রেখে নতুন প্রজন্মের সঙ্গে সংযোগের মন্ত্র রাহুলের

Spread the love

দেবলীনা ঘোষ

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী রাহুল দেশপাণ্ডে। কিংবদন্তি শিল্পী বসন্তরাও দেশপাণ্ডের নাতি হিসেবে তাঁর পরিচয় যেমন গর্বের, তেমনই বড় দায়িত্বেরও। তবে তিনি মনে করেন, ঐতিহ্যকে শুধু অনুসরণ করলেই হয় না, তাকে সময়ের সঙ্গে এগিয়েও নিয়ে যেতে হয়। রাহুলের কথায়, ‘বসন্তরাও দেশপাণ্ডের নাতি হওয়া আমার কাছে যেমন সৌভাগ্যের, তেমনই বড় দায়িত্ব। তাঁর সঙ্গীত ও ভাবনা আমাকে গভীর ভাবে প্রভাবিত করেছে। তবে তিনি আমাদের শিখিয়েছিলেন, সঙ্গীত কখনও থেমে থাকতে পারে না। তাঁর উত্তরাধিকারকে সম্মান জানানোর সবচেয়ে বড় উপায় অনুকরণ নয়, বরং সময়ের সঙ্গে তাকে আরও সমৃদ্ধ করে তোলা।’ শাস্ত্রীয় সঙ্গীত, নাটক, সিনেমা কিংবা তাঁর জনপ্রিয় প্রজেক্ট ‘অভঙ্গাওয়ারি’— সব ক্ষেত্রেই তিনি ঐতিহ্যের ভিত ধরে রেখে নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করতে চান। তাঁর বিশ্বাস, ‘প্রতিটি প্রজন্মের নিজস্ব ভাষা থাকে। শিল্পীর কাজ সেই ভাষার সঙ্গে শিল্পকে যুক্ত করা, কিন্তু শিল্পের বিশুদ্ধতা যেন কোনও ভাবেই নষ্ট না হয়।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *