Chandrima Bhattacharya: ‘রোজ রোজ বলতে ভালো লাগে না’, একুশের মঞ্চে প্রশ্ন শুনেই বললেন চন্দ্রিমা | Chandrima Bhattacharya reacts on 21st July trinamool Congress rally
চন্দ্রিমা ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
কলকাতা: আজ, মঙ্গলবার অভিনব ২১ জুলাই পালন হচ্ছে শহরে। মোট চার জায়গায় পালিত হচ্ছে শহিদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে জনসভা করার অনুমতি পেয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, মেয়ো রোডে, গান্ধীমূর্তির কাছে সভা করছে ঋতব্রত-শিবির। একে একে সেখানে উপস্থিত হয়েছেন ঋত-শিবিরের বিধায়করা। সেখানে সাংবাদিকের প্রশ্ন শুনেই, কার্যত বিরক্তি প্রকাশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
ঋতব্রত শিবিরের সভায় এদিন সকাল ১১টা পর্যন্ত সেভাবে লোকজন দেখা যায়নি। তবে বিভিন্ন জেলা থেকে কয়েকজন সমর্থক এসেছেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চেয়ার ভরতে শুরু করে। অন্যদিকে, কালীঘাট-শিবিরের তরফে বক্তব্য পেশ করতে গিয়ে কুণাল ঘোষ দাবি করেছেন, ঋতব্রতদের সভায় লোকই হয়নি।
সবিস্তারে আসছে…