Rahul Gandhi's Big Claim: ইস্তফা দেবেন না, ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে অন্য প্ল্যান সরকারের? বড় দাবি রাহুল গান্ধীর | Not Resign, Dharmendra Pradhan May be Shifted to Another Ministry, Congress MP Rahul Gandhi's Big Claim - 24 Ghanta Bangla News
Home

Rahul Gandhi’s Big Claim: ইস্তফা দেবেন না, ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে অন্য প্ল্যান সরকারের? বড় দাবি রাহুল গান্ধীর | Not Resign, Dharmendra Pradhan May be Shifted to Another Ministry, Congress MP Rahul Gandhi’s Big Claim

Spread the love

বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর।Image Credit: PTI

নয়া দিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফার দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party)। আজ, শনিবার তৃতীয় দফায় কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসার কথা তাদের। তবে তারা জানিয়েছে যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে, এই আলোচনার কোনও অর্থ নেই। সিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকার বৈঠকে বসার আগেই বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

আজ রাহুল গান্ধী দাবি করেন যে যতই শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করা হোক না কেন, কেন্দ্রীয় সরকার ধর্মেন্দ্র প্রধানকে  ইস্তফা দিতে বলবে না। বরং তাঁকে অন্য কোনও দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্য মন্ত্রিত্ব দেওয়া হতে পারে।

নিট প্রশ্নফাঁস নিয়ে উত্তাল দিল্লি। ছাত্র-যুবরা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অন্যতম দাবি হল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। অন্যদিকে, সরকারি সূত্রে খবর, সরকার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কথা ভাবছেও না। বরং কেন্দ্র শিক্ষামন্ত্রীর পাশেই দাঁড়াচ্ছে।

আজ, ১০ জনপথ রোডে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, “পড়ুয়াদের তিনটিই দাবি, এবং এই দাবি থেকে কোনওভাবে সরবে না তারা। প্রথম দাবি হল শিক্ষামন্ত্রী, যিনি দুর্নীতিগ্রস্ত, অদক্ষ এবং বেমানান, তাঁকে পদ থেকে সরাতেই হবে।”

রাহুল দাবি করেন যে প্রধানমন্ত্রীর ক্য়াবিনেটে কথাবার্তা চলছে যে ধর্মেন্দ্র প্রধানকে অন্য মন্ত্রকে সরানো হতে পারে। তিনি বলেন, “দেশের পড়ুয়ারা এটা কোনওভাবেই মানবে না। এটা কেউ মানবে না। ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরাতেই হবে।”

পড়ুয়াদের উপরে লাঠিচার্জ, ছররা গুলি চালানো নিয়েও সুর চড়ান রাহুল। পুলিশের যারা পড়ুয়াদের উপরে অত্যাচার করেছে, তাদের শাস্তির দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *