Election Commission: রাজ্যে আসছে কমিশনের 'ফুল বেঞ্চ', লোকসভা ভোটের প্রস্তুতি শুরু - Bengali News | Full bench of election commission is coming to west bengal before loksabha election - 24 Ghanta Bangla News
Home

Election Commission: রাজ্যে আসছে কমিশনের ‘ফুল বেঞ্চ’, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু – Bengali News | Full bench of election commission is coming to west bengal before loksabha election

Spread the love

কলকাতা: লোকসভা ভোটের প্রস্তুতি যে শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলির প্রচার থেকেই তা স্পষ্ট। ভোট কবে, তা এখনও স্পষ্ট না হলেও হাতে আর খুব বেশি সময় নেই। এবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অর্থাৎ নির্বাচন কমিশনার সহ সব আধিকারিকরা আসবেন রাজ্যে। আগামী মার্চ মাসের শুরুতেই তাঁরা আসছেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে সব প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা।

সূত্রের খবর, রাজ্যে এসে নির্বাচন কমিশনার একাধিক বৈঠক করবেন। পুলিশ  ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন তিনি। ভোটের সময় আইন-শৃঙ্খলা ঠিক রাখা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কথা বলবেন তাঁরা। তবে ঠিক কবে কলকাতায় আসবে ফুল বেঞ্চ, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। ইতিমধ্যেই জোট একপাশে রেখে রাজ্যে একা লড়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য়দিকে, সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় রোড শো করে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

মনে করা হচ্ছে, কয়েকদিনের মধ্য়েই লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফে। কোনওভাবেই রাজনৈতিক প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *