Liquor Price: আমদানি শুল্ক কমে ৭৫ শতাংশ, জলের দরে এবার মিলবে স্কচ হুইস্কি! | Liquor prices may fall in india as uk fta cuts scotch whisky import duty - 24 Ghanta Bangla News
Home

Liquor Price: আমদানি শুল্ক কমে ৭৫ শতাংশ, জলের দরে এবার মিলবে স্কচ হুইস্কি! | Liquor prices may fall in india as uk fta cuts scotch whisky import duty

Spread the love

নয়া দিল্লি: দাম কমতে পারে মদের (Liquor Price)। সম্প্রতি, ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। জানা গিয়েছে, এই চুক্তির আওতায় স্কচ হুইস্কির (Scotch Whiskey) উপর আমদানি শুল্ক (Import Duty) কমানো হয়েছে। শুল্ক কমানো হয়েছে জিনের উপরও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমদানি শুল্ক কমানোর কারণে হুইস্কির মার্কেটে বড় পরিবর্তন আসতে পারে। অর্থাৎ দাম কমতে পারে।

জানা গিয়েছে, ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তির আওতায় স্কচ হুইস্কির উপর আমদানি শুল্ক (Scotch Whiskey Import Duty) ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। জিনের ক্ষেত্রেও একইহারে শুল্ক কমানো হয়েছে। এই চুক্তির আওতায় আগামী ১০ বছরে তা আরও কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনা হবে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে আমদানি করা স্কচ হুইস্কির দাম কিছুটা কমবে, ক্রেতাদের সামনে আরও বেশি বিকল্প তৈরি হবে এবং প্রিমিয়াম হুইস্কির বাজারে প্রতিযোগিতা বাড়বে।

এখনই দামে ছাড়ের সম্ভাবনা নেই

বিশেষজ্ঞদের মতে, এখনই স্কচ হুইস্কি অনেক সস্তা হয়ে যাবে বলে আশা করা ঠিক হবে না। সাধারণত, মদের বোতলের চূড়ান্ত দামের বড় অংশ নির্ধারণ করে রাজ্য সরকারের আবগারি শুল্ক (এক্সাইজ), ভ্যাট (VAT), পরিবহন খরচ এবং ডিস্ট্রিবিউটরদের মার্জিনের উপর। ফলে আমদানি শুল্ক কমলেও তার পুরো সুবিধা তাৎক্ষণিকভাবে ক্রেতাদের হাতে পৌঁছবে না।

ভারতে বাড়বে প্রিমিয়ম হুইস্কির চাহিদা

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে ভারতে প্রিমিয়ম বা উন্নত মানের হুইস্কি কেনার প্রবণতা আরও বাড়বে। পাশাপাশি ভারতীয় সংস্থাগুলিকেও তাদের পণ্যের গুণমান আরও উন্নত করতে হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হুইস্কির বাজার ভারত।

১৫-২০ শতাংশ পর্যন্ত কমতে পারে প্রিমিয়াম স্কচের দাম

ব্যবসায়ীদের মতে, প্রিমিয়াম স্কচ হুইস্কির দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এর ফলে যেসব ভারতীয় সংস্থা স্কচ আমদানি করে হুইস্কি তৈরি করে, তাঁরাও লাভবান হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *