‘যারা হিংসা করেছে, মিডিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়েছে…’, সমাজবিরোধী আখ্যা দিয়ে দূরত্ব বাড়াল CJP
কেন্দ্রের সঙ্গে সিজেপি নেতৃত্বের বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ। তিনি বলেন, ‘যারা হিংসার ঘটনা ঘটিয়েছে, যে সব সমাজবিরোধী মিডিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়েছে, তাদের আচরণের তীব্র নিন্দা করছি। এই ধরনের কিছু সমাজবিরোধী সিজেপি-তে ঢুকে পড়ার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সঙ্গে সিজেপির কোনও যোগ নেই। তারা যা করেছে, সেটার তীব্র ধিক্কার জানাই।’