স্বাধিকার ভঙ্গের অভিযোগ, নোটিস এ বার কুণালের বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

স্বাধিকার ভঙ্গের অভিযোগ, নোটিস এ বার কুণালের বিরুদ্ধে

Spread the love

এই সময়: বেলেঘাটার তৃণমূল সাংসদ কুণাল ঘোষের বিরুদ্ধে শুক্রবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। বিদ্রোহী তৃণমূল বিধায়ক তথা বিধানসভার বিরোধী সচেতক আখরুজ্জামান বুধবার অধিবেশন কক্ষে বক্তব্য পেশ করার সময়ে কালীঘাট–ঘনিষ্ঠ জোড়াফুলের তরফে কুণাল বাধা দেন বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে বিধানসভায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তার জেরেই এই নোটিস বলে জানা গিয়েছে। এ দিন বিধানসভায় দাঁড়িয়ে কুণাল দাবি করেন, স্পিকার রথীন্দ্রনাথ বসুকে অসম্মান করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না। বেলেঘাটার বিধায়কের কথায়, ‘আমি প্রথমেই বলি, আপনার চেয়ারকে অসম্মান করিনি। আপনার যদি মনে হয়, আমি অসম্মান করেছি চেয়ারকে, তা হলে আমি দুঃখিত।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *