‘সাকি’–র পরে নিলামে ‘শ্যাডো’, হেমেন মজুমদারের ছবির বিডিং প্রাইস ১ কোটি ২৫ লক্ষ - 24 Ghanta Bangla News
Home

‘সাকি’–র পরে নিলামে ‘শ্যাডো’, হেমেন মজুমদারের ছবির বিডিং প্রাইস ১ কোটি ২৫ লক্ষ

Spread the love

কুবলয় বন্দ্যোপাধ্যায়

জুনের পরে অগস্ট। মাত্র দু’মাসের মাথায় ফের দেশের শিল্পরসিকদের আলোচনায় বাংলার হেমেন্দ্রনাথ মজুমদার। জুনে প্রখ্যাত নিলাম সংস্থা ‘অষ্টগুরু’ নিলামে তুলেছিল হেমেন মজুমদারের ‘সাকি’ ছবিটি। তার দু’মাসের মাথায় ফের নিলামে উঠতে চলেছে ১৯২৭ সালে আঁকা শিল্পীর জলরঙের ছবি ‘শ্যাডো’। ১২ অগস্ট ‘অষ্টগুরু’ যে নিলামের আয়োজন করতে চলেছে, সেখানেই ‘লট এইট’ হিসেবে রাখা হয়েছে এই ছবিটি। সংস্থা জানিয়েছে, ছবিটির বিডিং প্রাইস এক কোটি ২৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ ছবিটির ডাক শুরুই হবে ওই বিপুল মূল্যে। আশা করা হচ্ছে নিলামে ছবিটি দু’কোটি টাকায় বিক্রি হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *