তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, শ্রীময়ীর কোল আলো করে পুত্র এল নাকি কন্যা?
জল্পনা ছিলই। সেই জল্পনায় এ বার সিলমোহর পড়ল। তৃতীয়বার বাবা হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কাঞ্চন এবং শ্রীময়ীর ঘরে এল দ্বিতীয় সন্তান। শনিবার সুখবর দিলেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুসংবাদ দিলেন কাঞ্চন। কন্যা কৃষভির পরে এ বার পুত্র সন্তানের জন্ম দিলেন শ্রীময়ী।