প্রকাশ্য রাস্তায় মহিলাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ,নেপথ্যে কোন রহস্য?
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, রাজদীপ এবং ভারতী পূর্বপরিচিত। রাজদীপের মা ক্যানসারে আক্রান্ত। আর তাঁকে সাক্ষ্য করে টাকা ধার নিয়েছিলেন ভারতী। রাজদীপের মা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সেই কারণে ভারতীর কাছে বার বার ধার মেটানোর জন্য টাকা চাইতেন রাজদীপ। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও ভারতী ধার মেটাতেন না বলে অভিযোগ। তা নিয়ে বেশ কয়েক দিন ধরে দু’জনের মধ্যে বচসা চলছিল । রবিবার সন্ধ্যায় টাকা মেটানো নিয়ে দু’জনের মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, ওই বচসার সময়েই তাঁর ফ্ল্যাটের নীচেই ভারতীর গলায় ছুরি দিয় কোপ মারেন রাজদীপ। তাতেই মৃত্যু হয় ভারতীর।