কলকাতা নস্ট্যালজিয়া নিয়ে নতুন গান, দেবজ্যোতি মিশ্রের সুরে কণ্ঠ দিলেন মধুছন্দা
গানের ভিডিয়োতেও উঠে এসেছে কলকাতার চেনা সব ছবি— ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান, নিউ মার্কেট, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, উত্তর কলকাতার পুরোনো অলিগলি, মেট্রোরেল, গঙ্গায় লঞ্চভ্রমণ, বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর মন্দির। শিল্পীর কথায়, কলকাতার প্রাণবন্ত পরিবেশ, ইতিহাস, মানুষের উষ্ণতা এবং বিশেষ করে স্ট্রিট ফুড—সব মিলিয়েই শহরটি তাঁর কাছে চিরন্তন ভালোবাসার নাম। দেবজ্যোতি মিশ্রের আশা, স্মৃতি, শহর আর সুরের মেলবন্ধনে তৈরি এই গান কলকাতাপ্রেমী শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।