স্বীকৃতি মিলল বেলিয়াতোড়ের মেচা সন্দেশের, GI পেয়ে কী বলছেন ব্যবসায়ীরা? - 24 Ghanta Bangla News
Home

স্বীকৃতি মিলল বেলিয়াতোড়ের মেচা সন্দেশের, GI পেয়ে কী বলছেন ব্যবসায়ীরা?

Spread the love

জিআই (GI) স্বীকৃতি পেল বাঁকুড়ার গর্ব মেচা সন্দেশ। আরও স্পষ্ট করে বললে বাঁকুড়ার বড়জোরা ব্লকের বেলিয়াতোড়ের মেচা সন্দেশ। বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী এই সন্দেশের এই স্বীকৃতি লাভে খুশির হাওয়া জেলায়। দীর্ঘদিনের অপেক্ষা ও চেষ্টার পরে এই স্বীকৃতি মেলায় খুশি বেলিয়াতোড়ের মিষ্টি প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা। তাঁরা জানাচ্ছেন, ২০২২ সালে বেলিয়াতোড় মেচা সন্দেশ ব্যবসায়ী সমিতি GI-এর জন্য আবেদন করেছিল, যা এখন সফল হয়েছে।

যামিনী রায়ের জন্মস্থান এবং গঞ্জ শহর হিসেবে পরিচিত বড়জোড়ার বেলিয়াতোড় বহুদিন ধরেই তার অনন্য স্বাদের মেচা সন্দেশের জন্য বিখ্যাত। এই GI স্বীকৃতির ফলে মেচা সন্দেশের ঐতিহ্য সংরক্ষিত হবে, পাশাপাশি দেশ-বিদেশে এর পরিচিতি ও বাজার আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন মিষ্টি প্রস্তুতকারকেরা।

স্থানীয় কিছু কারিগর জানান, শ্রাবণ মাসে গুরুপূর্ণিমার সময়ে ধর্মরাজের মেলা হয়। সেখানে এক ধরনের গাঠিয়া তৈরি করা হতো। সেটা একসময়ে নরম হয়ে গিয়েছিল। তারপরে সেটার সঙ্গে খোয়া ও ছানা মিশিয়ে মেচা সন্দেশ তৈরি হয়েছিল। বেলিয়াতোড়ের মতো মেচা সন্দেশ বাইরে পাওয়া গেলেও, এর মতো স্বাদ আর কোথাও নেই বলে জানান তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *